সাভারে ওরস বন্ধের দাবিতে স্মারকলিপি ‘তৌহিদি জনতা’র

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম

সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আয়োজিত ওরস শরিফ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানায় স্মারকলিপি দিয়েছে ‘তৌহিদি জনতা’। রোববার দুপুরে তৌহিদি জনতার পক্ষে ১০ জনের স্বাক্ষর করা স্মারকলিপি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাভার মডেল থানায় জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ওরসের নামে ধর্মীয় অপব্যাখ্যা ও অসংগতিপূর্ণ বক্তব্য দিয়ে স্থানীয়দের বিভ্রান্ত করা হচ্ছে। এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি এড়াতে ওরস বন্ধের দাবি জানান তারা।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন কাজী জাবের আল জাহাঙ্গীর। তিনি বলেন, প্রায় ১৯ বছর ধরে তাদের বাড়িতে ঘরোয়াভাবে এ অনুষ্ঠান হয়ে আসছে। এবারও বাড়ির সীমানার ভেতরে ধর্মীয় নিয়ম মেনে ওরস অনুষ্ঠিত হবে। বাইরে কোনো প্যান্ডেল বা মাইক ব্যবহার করা হবে না।

তিনি আরও বলেন, এর আগেও তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ কারণে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগকারীদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভার ও আশুলিয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অপরিকল্পিত বাড়িঘর ও ড্রেনেজ ব্যবস্থার খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের। এতে পরিবেশের পাশাপাশি ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্যের। দ্রুত কার্যকর পদক্ষেপ...
সাভার থেকে বোমাসদৃশ প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোনো বোমা রয়েছে কিনা তা নিশ্চিত হতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর...
ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি ভবনে অভিযান চালিয়ে পাইপবোমা ও ককটেল মিলিয়ে মোট ১৪টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশি সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু...
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণার...
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত বাসের ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...
লোডিং...

এলাকার খবর