সাভারে জলাবদ্ধতা: পরিবেশের পাশাপাশি ঝুঁকিতে জনস্বাস্থ্য

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

সাভার ও আশুলিয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অপরিকল্পিত বাড়িঘর ও ড্রেনেজ ব্যবস্থার খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের। এতে পরিবেশের পাশাপাশি ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্যের। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিল্পাঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাথী গার্মেন্টস থেকে মুসলিমটেক, শরবতটেক ও মোল্লারবাগ শাখা সড়ক বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকে। বেহাল ড্রেনের কারণে চরম ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাসহ হাজারো শ্রমিককে।  

শুধু এ সড়ক নয়, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সাভার ও আশুলিয়ার বিভিন্ন পাড়া-মহল্লায় জমে যায় নোংরা পানি। 

আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন বুলবুল বলেন, ‘গুরুত্বপূর্ণ এ শিল্পাঞ্চলে প্রায় ৭০ লাখ মানুষের বসবাস। অথচ বাড়িঘর তৈরি হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়াই। পরিকল্পিত নগরী চাইলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর হতে হবে।’
 
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপরিকল্পিত নগরায়নের জন্য সচেতনতার অভাবই দায়ী।’

শিল্পাঞ্চলের অর্থনৈতিক চাকা সচল রাখা ও মানুষের বাসযোগ্য পরিবেশ তৈরিতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের।

ফরিদপুরের বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে এক কিশোরীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির দায়ে মো. হানিফ শেখ নামে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা...
ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে...
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন নুসরাত। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা প্রত্যাহারে রাজি না...
সোনালি স্বপ্ন পূরণের আশায় ২০২৩ সালের অক্টোবরে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন নোয়াখালীর সোনাইমুড়ীর মো. ইউসুফ রাজু। সন্তানসম্ভবা স্ত্রীকে দেশে রেখে যাওয়ার সময় স্বপ্ন ছিল,...
সরকারি ক্রয় বিধিমালা মেনে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে ২ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়...
শিল্পে গ্যাস সংকটের প্রভাব এবার ব্যাংক খাতেও। নিয়মিত গ্যাস না পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন ৪০ শতাংশ পর্যন্ত কমেছে, কোথাও বন্ধ রয়েছে কাজ। এতে আয় কমে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না...
মাদারীপুরে মা শাম্পা খাতুনকে হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে তার এক বছর বয়সী ছেলে আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শিবচর উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির...
আইন-শৃঙ্খলার অবনতি এবং শিল্প কারখানা উৎপাদন কমে যাওয়ায় গত ৬ মাসে দেশে তিনটি অর্থনৈতিক অঞ্চলের ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে বেকার হয়েছে ৬২ হাজার মানুষ। এ তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর