টানা বৃষ্টি বন্যা ও সরবরাহের সংকটের প্রভাবে রাজধানীতে নিত্যপণ্যের দাম বেড়েছে। ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মেলাই কঠিন হচ্ছে। টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাওরান বাজারে কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুরগির বাজার অনেকটা স্থিতিশীল হলেও ক্রেতা কম।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা মাছ ধরতে না পারায় প্রজাতি ভেদে মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। সব ধরনের চালের দাম অনেকটা স্থিতিশীল হলেও পোলাউয়ের চালের দাম চড়া। প্রতি কেজি পোলার চাল ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে বৈরী আবহাওয়ার ও রাস্তায় যানবাহন সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতার।



