ভাটারায় দগ্ধ মামা-ভাগ্নি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

রাজধানীর ভাটারা এলাকায় বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনা দুজন মারা গেছেন। তার সম্পর্কে মামা–ভাগ্নি।

ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকার ওই ঘটনায় মারা যাওয়া দুজন হলেন মো. শাহীন (২৪) ও তার ভাগ্নি হাফছা (৮)। গত মঙ্গলবার ভোরের দিকে দগ্ধ হন তারা।

জানা গেছে, দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) হাফসার মৃত্যু হয় ও শুক্রবার সকাল ৬টার দিকে শাহীনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.  শাওন বিন রহমান বলেন, ভাটারা এলাকা থেকে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছিল। তাদের মধ্যে শাহীন আজ সকালে মারা যায়।

তিনি জানান, শাহীনের শরীরে ৫০ শতাংশ দগ্ধ ছিল। তার ভাগ্নি হাফছা গতরাত ১২টার দিকে মারা যায়। শিশু হাফছার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। শাহীনের স্ত্রী ফাহিমা ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল...
কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন...
চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তাঁর বাসভবন ও কার্যালয় বঙ্গভবন সূত্র জানিয়েছে। আজ শুক্রবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের গান নিয়ে প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম সংগীত কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। জনপ্রিয় ব্যান্ড চিরকুটকে আমন্ত্রণ জানিয়েছে তারা। ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম ভাইস...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন কিনা, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবরের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর সোয়া ১২টায় থাই...
লোডিং...

এলাকার খবর