মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা 

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের কাছে মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের কাছে মেট্রোরেল স্টেশনের নিচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৮টার আগে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি। 

খবর পেয়ে পুলিশসহ বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিস্ক্রিয় করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছেন। 

প্রত্যক্ষদর্শী এক আনসার সদস্য বলেন, ‘এক পথচারী আমাদের জানান, মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা পড়ে আছে। আমরা গিয়ে দেখি একটু আলো জ্বলতেছে। এরপর আমাদের কর্তৃপক্ষকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিট আসে।’ 

এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। কীভাবে এবং কে বা কারা এই বোমা নিক্ষেপ করছে তা জানা যায়নি। 

 

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বিস্ফোরকটিতে টাইমার সদৃশ বস্তু ছিল বলে জানিয়েছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য। ছাতার মধ্যে রাখা বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার পর সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা...
তিনদিনেও শেষ হয়নি টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কের ধসে পড়া অংশের কাজ। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। আর বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় মালামাল সরিয়ে নিচ্ছে সড়কের পাশের বাসিন্দারা।
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুলের অপরাধের নেপথ্য কারণের কথা বলতে গিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস...
সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামীর জিঞ্জিরে আটকে যায়। যে কারণে তাদের ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে...
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, আপনি কার্ড দেবেন– এইসব কার্ড সত্যিকার দুর্দশাগ্রস্থ মানুষদের কাছে পৌঁছাবে? নাকি ছাত্রদল, যুবদল; না আপনার দলের লোকজনের কাছে শুধু যাবে, এটা কীভাবে আপনি নিশ্চিত করবেন?...
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা সবাই আশা করেছিলাম যে সরকারই থাকুক, আমাদের দাবির প্রতি সবাই সম্মান দেবে। নির্বাচনের এক মাসের মাথায় প্রতিশ্রুতি রক্ষা করে কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন এটি...
লোডিং...

এলাকার খবর