ফরিদপুর ও মানিকগঞ্জে ৫ জনের ফাঁসি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।

২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মামলায় উল্লেখ করা হয়, আসামি চান সরদারের আড়তে শ্রমিকের কাজ করতেন ফয়সাল। কথা কাটাকাটির জেরে ফয়সালকে ডেকে নিয়ে যান  চান সরদার। সেখানে ওঁৎ পেতে থাকা অন্য আসামিরা এলোপাতাড়িভাবে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করে তাকে। 

এদিকে, মানিকগঞ্জে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালের ১৯ জুলাই বাইক চুরির পর হত্যা করা হয় নবম শ্রেণির স্কুলছাত্র সোহান মিয়াকে।

সংযোগ সড়ক না থাকায় দুই বছরেও চালু করা যায়নি গাইবান্ধার দুটি নতুন সেতু। প্রায় ফলে অকেজোই রয়ে গেছে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরনো ও অপ্রশস্ত সেতু দিয়েই চলাচল করছে...
স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণার দুই বছরেও মেলেনি নতুন বরাদ্দ। তাই লালমনিরহাটের রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে পাশের মন্দিরের বারান্দাতে। খোলা জায়গায় ক্লাস নেয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় পূর্বে দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী...
মেয়ের বেপরোয়া আচরণের প্রতিবাদে যশোরে সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় জামায়াত আমিরের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে বিক্ষোভকারীরা।...
ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সি এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা...
তীব্র গ্যাস সংকটে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না সাভারের ট্যানারিগুলোতে। চালু করা যাচ্ছে না মেশিনপত্র। বাধ্য হয়ে শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মালিকরা। কিন্তু এখনো মেলেনি কোনো সমাধান।এতে...
ফ্যাসিবাদ তখন চরমে; রাষ্ট্রীয় বাহিনীর গুম, খুনসহ নানা দমন-পীড়নে গোটা দেশে এক ভয়ের সংস্কৃতি। তেমনই এক ক্রান্তিলগ্নে ‘বৈষম্যহীন বাংলাদেশ’ গড়ার ডাক দেয় ছাত্র-জনতার ‘শ্রাবণ বিদ্রোহ’ বা জুলাই...
নতুন সরকারের অধীনে আরও নৃশংস হয়ে উঠেছে মিয়ানমার সেনাবাহিনী। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে বেড়েছে দমন-পীড়ন। নথিভুক্ত হয়েছে বেশ কয়েকটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর