সহযোদ্ধাদের সাথে আছি: সামান্তা শারমিন

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

পারিবারিক কারণে এই মুহূর্তে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে রাজনীতির মাঠে না থাকতে পারলেও তাদের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।

সামান্তা শারমিন লিখেছেন, আমার পরিবারের একজন খুবই অসুস্থ। গত ২৮ জুলাই থেকে আমি সার্বক্ষণিক ইন্টারনেটের মধ্যে নেই। এই অবস্থায় আমার সর্বোচ্চ প্রায়োরিটি আমার পরিবারের সুস্থতা।

তিনি লিখেছেন, আমি জানি দেশে যে পরিস্থিতি চলমান এবং আমার দলের উপর যে নিগ্রহ, অত্যাচার নেমে এসেছে সেখানে আমার থাকা দরকার কিন্তু তা আমি পারছি না উপরন্তু আপনাদের  কাছ থেকে সহমর্মিতা ও দোয়া চাই।

এনসিপির এই নেত্রী লিখেছেন, আল্লাহ সবকিছু ঠিক করে দিলে আমি আবার রাজনীতিতে ফিরে আসবো। তখন সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আমার মন্তব্য ও করণীয় নির্ধারণ করবো।

সামান্তা শারমিন লিখেছেন, এটুকু মনে করিয়ে দিই- আল্লাহ জুলুমকারীদের অনির্দিষ্টকালের জন্য শক্তিশালী রাখেন না। যেকোনো পরিস্থিতিতে আমি আমার সহযোদ্ধাদের সাথে আছি। 

হবিগঞ্জে ছিনতাইয়ের মামলা হওয়ার পর এ নিয়ে বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার দুপুরে সিলেটে সাংবাদিকদের কাছে এই...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ৯ নেতার নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পরে হেতিমগঞ্জে দলটির গাড়িবহরকে ঘিরে...
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ দাবি করেন...
বান্দরবানের রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগালেক সড়কের পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
বাহরাইনের রাতের আকাশে আবারও বিস্ফোরণের ঝলকানি! ড্রোনের আঘাত, চারদিকে আতঙ্কের খবর। ইরানের দাবি—তাদের ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে মার্কিন সামরিক ঘাঁটি। টার্গেট আমেরিকার ‘চোখ ও কান’...
বেশি লাভের আশায় সংরক্ষণ করা পেঁয়াজই এখন মেহেরপুরের চাষিদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংরক্ষণাগারে পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিভাগ...
মাদারীপুরের বঙ্গবন্ধু ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে জোরপূর্বক রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র...
লোডিং...

এলাকার খবর