আমরা সব সময়ই সতর্ক থাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম

আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপ তৎপরতা বা কার্যক্রম দেখা যাচ্ছে, সে কারণেই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকায় সাম্প্রতিক সময়ে বোমাসদৃশ কয়েকটি বস্তু উদ্ধারের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল—তাদের বিভিন্ন অপ তৎপরতা আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সে জন্যই আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি।’

গত কয়েক দিনে রাজধানীতে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে সেগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য পাননি বলে জানিয়েছে। তবে প্রতিটি ঘটনাই খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সব সময় সতর্ক থাকি। পুলিশ বাহিনী সতর্ক আছে এবং বম্ব ডিসপোজাল ইউনিটকে আমরা ২৪ ঘণ্টা প্রস্তুত রাখি—কোথাও এই ধরনের কোনো নাশকতার পরিকল্পনা কেউ করছে কি না, তা নজরদারিতে রাখা হচ্ছে।’

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে একটি ল' ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এক...
গুমের সাথে জড়িত এবং আলামত নষ্টের চেষ্টা যারা করেছিল, তারা বিচারের আওতায় আসবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ শনিবার সকালে র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের...
আওয়ামী লীগ আমলের র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি। তাদের সাথে ছিলেন প্রসিকিউটর ও আসামিদের আইনজীবীরা। কয়েকদিন পর ডিজিএফআইয়ের আয়নাঘরেও যাবেন তারা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ঢাকার আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটিকে জানিয়েছে দেশটির সরকার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য...
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দলটির বহিষ্কৃত যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে...
সৌদিসহ আঞ্চলিক দেশগুলোকে সর্তকবার্তা দিয়েছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত থেকে দূরে থাকতে সৌদি আরবকে সতর্ক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।...
অন্তর্বর্তী সরকারকে বিএনপি, সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি সুষ্ঠুভাবে কাজ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। রোববার রিপোটার্স ইউনিটিতে ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক,...
২০১৮ সালে বিলুপ্ত ছিটমহলের বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলা হয় এই প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু স্থানীয়দের কোন কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের অভাব ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর