আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

হাইকোর্টের রায়ের ১০ বছর পর এবার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি চলছে। রোববার পেপারবুক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সর্বোচ্চ আদালতকেও পড়ে শোনান আসামির আইনজীবীরা। 

পরে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ ১১ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন।

সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান জানান, বহুল আলোচিত এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিদের আপিলের প্রাথমিক শুনানি মঙ্গলবার শুরু হয়। তবে মূল পেপারবুকের গুরুত্বপূর্ণ অংশের শুনানি শুরু হয় রোববারর থেকে। 

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাকে। 

এ মামলায় ২০০৫ সালের এপ্রিলে বিএনপির নেতা নূরুল ইসলামসহ ২২ জনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত দুজন মারা গেছেন।

পরে ২০১৬ সালে হাইকোর্টের রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন বহাল থাকে। আর সাজা কমে সাতজনের। খালাস পান ১১ জন।

 

আবু রায়হান গত ২৩ জুলাই রাতে ছুটিতে নিজ বাড়িতে আসেন। বাড়ির রক্ষণাবেক্ষণকারী (কেয়ারটেকার) রাজুকে নিয়ে রাতে নিজ ঘরে অবস্থান করছিলেন। পরের দিন ২৪ জুলাই কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে রাজুর...
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দলটির বহিষ্কৃত যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে...
রাজধানীর মুগদা থানার মুগদা জেনারেল হাসপাতালের নির্মানাধীন নতুন আবাসিক ভবনের চারতলা থেকে পড়ে মো. ইউসুফ (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। রোববার সকাল ৯টার দিকে চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন...
আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী মাসেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। এটি...
লোডিং...

এলাকার খবর