পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৭

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, সোয়াত জেলার একটি শহরে শান্তি সমাবেশ চলাকালে এই বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে এটি একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও আনুষ্ঠানিক বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় উপজাতীয় পরিষদ ‘সোয়াত আমান জিরগা’ এই সমাবেশের আয়োজন করেছিল। বিগত কিছু মাস ধরে এলাকাটিতে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছিলেন অংশগ্রহণকারীরা।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।

পাকিস্তান সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এখন থেকে শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলেই নয়, যেখান থেকে হামলা করা হবে; সেখানেই পাল্টা হামলা চালাবে ইরান। দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই এ...
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় ধীরে ধীরে বাড়ছে পাকিস্তানের ভূমিকা। সৌদি আরবের পর এবার কুয়েতও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে ইসলামাবাদের সঙ্গে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে...
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়ায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। রয়াটার্স জানিয়েছে এ খবর।
হাইকোর্টের রায়ের ১০ বছর পর এবার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি চলছে। রোববার পেপারবুক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সর্বোচ্চ...
জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন...
আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ...
দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী মাসেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। এটি...
লোডিং...

এলাকার খবর