ঢামেকে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার ডিবুরিয়াপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি একটি রাজনৈতিক মামলায় আটক অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার হাজতি নম্বর ৮৩১/২৬।

নিহতের ভাগ্নে সিরাজ মুন্সি জানান, গত ৯ জুন ২০২৬ তারিখে কেন্দ্রীয় কেরাণীগঞ্জ কারাগারে থাকা অবস্থায় মিজানুর রহমান স্ট্রোক করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

তিনি আরও জানান, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে জামিনে মুক্তি পেলেও অসুস্থতার কারণে তাকে হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সন্ধ্যার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার রাত আনুমানিক ৮টা ৪৫...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হন। সংঘর্ষের...
রাজধানীর পৃথক স্থান থেকে আহত হয়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যায় এবং একজন গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা রয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘ফিস্টে’ নিম্নমানের খাবার বিতরণের অভিযোগকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায়...
সবার জন্য অভিন্ন কিউআর বা কুইক রেসপন্স বাধ্যতামূলক করার পর গত মাসে বাংলা কিউআরে মোট ১ হাজার ২৫০ কোটি টাকার পেমেন্ট হয়েছে বা অর্থ পরিশােধ করা হয়েছে। চলতি বছরের প্রথম মাসে অর্থের অঙ্কটা ছিল ২১২ কোটি...
রপ্তানিমুখী তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে শ্রমমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট ইনডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল - আইবিসি'র নেতারা। 
আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাতের পর ভারী বৃষ্টির আর শঙ্কা নেই এ বছর। সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এমনটাই বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। এছাড়া...
লোডিং...

এলাকার খবর