সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

চট্টগ্রামের মেয়র গলির চশমা হিলে অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার গভীর রাতে ৬-৭ জনের একদল দুর্বৃত্ত বাসভবনে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের মানুষেরা ছুটে আসেন। এসময় দুবৃর্ত্তরা পালিয়ে যায়। বাসভবনটি প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

ঘটনার পর নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, ‘এটি শুধু একটি বাড়িতে হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা।’

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।...
প্রায় দুই বছর ধরে অচল কুষ্টিয়া শহরের নিরাপত্তার জন্য বসানো ৬৪টি সিসিটিভি ক্যামেরা। যা এক সময় শহরের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। সিসি ক্যামেরা চালু না থাকায় উল্লেখযোগ্য হারে বেড়েছে...
সিলেটে বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না...
চট্টগ্রামে গতরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সকালে নগরীর নীচু এলাকায় জলজট তৈরি হয়।
চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। ভরা মৌসুমেও চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে নেই পর্যাপ্ত ইলিশ। সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশ ছুঁয়েছে। বিক্রি কমে যাওয়ায় লোকসান গুনছেন...
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ওপর অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয়...
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার শিকার হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা একটি পানির...
দেশের বাজারে সোনার দাম আবার কিছুটা কমেছে। ভরিতে প্রায় ১০ হাজার টাকা বৃদ্ধির ২৪ ঘণ্টার মধ্যে এবার দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ...
লোডিং...

এলাকার খবর