কমেছে মরিচের দাম, সবজি আগের মতোই চড়া

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কমেছে। প্রতি কেজির দাম পড়ছে ২০০ থেকে ২৪০ টাকা। তবে বাজারের প্রায় সব সবজির দাম ১০০ টাকা কিংবা তার আশে পাশে। এছাড়া, বেড়েছে ডিমের দাম। মাছ এবং মুরগির বাজারও চড়া।

আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় অন্যান্য দিনের চেয়ে বেশি। কাঁচা মরিচ আমদানির কারণে বাজারে মরিচের দাম কয়েক দিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমেছে।

গত সপ্তাহের তুলনায় পণ্যবাহী ট্রাক বেশি আসার কারণে সরবরাহ বেড়েছে সব ধরনের সবজির। তবে কমেনি কোনো ধরনের সবজির দাম।

করলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। কাকরোল ১০০ টাকা। ধুন্দল, চিচিঙ্গা, পটল প্রতি কেজি ৮০ টাকা। পেঁপে ৪০ টাকা। আমিষের বাজারে স্বস্তি নেই।

চলতি সপ্তাহে আরও এক দফা বেড়েছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। ডিম প্রতি ডজনের দাম পড়ছে ১৪০ টাকা। বাজারভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা।

দেশের বাজারে সোনার দাম আবার কিছুটা কমেছে। ভরিতে প্রায় ১০ হাজার টাকা বৃদ্ধির ২৪ ঘণ্টার মধ্যে এবার দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ...
পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার ৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের জুন মাসের মধ্যে এসব কার্ড দেওয়া হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত বাংলা...
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে প্রায় ১০ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার শিকার হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা একটি পানির...
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার নিজ বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন– মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮)।...
চুক্তি অনুযায়ী ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় তার পরিবার। টাকা দেওয়ার পর কয়েক মাস আগে ইতালির উদ্দেশে যাত্রা করেন ইকবাল। বেশ কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান। সেখানে তাকে বন্দি করে নির্যাতন চালায়...
উচ্চ শিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানিকারী দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। পরাষ্ট্র মন্ত্রণালয়ে খোলা হয়েছে মাইগ্রেশন উইংও। একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা...
লোডিং...

এলাকার খবর