জুয়া খেলার সময় গুলির শব্দে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

গাজীপুরে জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলায় ও গুলির শব্দ শুনে আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
 
নিখোঁজ ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন। তিনি গাজীপুর মহানগরের ২১নং ওয়ার্ডের খালিশা বর্থা এলাকার মৃত মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে গাজীপুরের কারখানা বাজার এলাকায় তুরাগ নদীতে নৌকায় কয়েকজন ব্যক্তি জুয়ার আসর বসায়। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে হামলা চালায় এবং এক রাউন্ড গুলি ছোড়ে।

এসময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে জুয়াড়িরা নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় সাঁতরে সঙ্গের লোকজন তীরে উঠলেও মোয়াজ্জেম হোসেন নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় এবং সাঁতরে তীরে উঠা ব্যক্তিদের জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। নিখোঁজ ব্যক্তির সন্ধানে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। 

জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘নদীতে ঝাঁপ দেওয়ার পর গতকাল থেকে মোয়াজ্জেম হোসেন নিখোঁজ রয়েছেন। এখনও তার হদিস পাওয়া যায়নি। তাকে উদ্ধার করার জন্য তৎপর রয়েছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

সাতক্ষীরা-ভেটখালি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় টেকসই হচ্ছে না নির্মাণকাজ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে ঠিকাদার ও কর্তৃপক্ষের...
‎ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বলছে, জমিজমার বিরোধে তাকে...
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার...
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী এলাকায়...
মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল। আগামী মাস থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। 
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে কৌশলে গায়েব করা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা...
তাড়াহুড়ো নয়, সকলের মতামত  নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবয়ন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন সরকার দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল...
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে মার্কিন হামলায় ২০২৫ সালে দেড় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। গত বছরের এপ্রিলে...
লোডিং...

এলাকার খবর