কক্সবাজারে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, দুর্ঘটনায় লেগুনায় থাকা চার যাত্রী নিহত হন। আহত তিনজনের মধ্যে একজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে একসময় ১৬০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া গেলেও এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৪০ প্রজাতিতে। জলমহালের ইজারা প্রভাবশালীদের কাছে থাকায় সংকটে পড়েছেন জেলেরা। আয় কমে যাওয়ায় অন্য পেশায়...
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার...
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।
নতুন গ্যাস পাম্প স্থাপন ও গ্যাস সরবরাহ স্বাভাবিকের দাবিতে সাড়ে ৪ ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। 
‎ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বলছে, জমিজমার বিরোধে তাকে...
গত সপ্তাহে সৌদি আরব-তুরস্কের সাথে ত্রিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তান আবারও ইরান-যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দল- বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত চার দশক রাজপথের আন্দোলন আর দলের সাংগঠনিক রাজনীতিতে অনবদ্য ভূমিকা রেখে এই মুহুর্তে...
রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
লোডিং...

এলাকার খবর