ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করতে উদ্যোগ দুই সিটি করপোরেশনের

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। দক্ষিণ সিটিতে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য বসানো হচ্ছে নতুন ডাস্টবিন। গাছ লাগানোর পাশাপাশি উত্তর সিটিতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি। 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। দক্ষিণ সিটিতে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য বসানো হচ্ছে নতুন ডাস্টবিন। গাছ লাগানোর পাশাপাশি উত্তর সিটিতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি। 

রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নতুন করে ডাস্টবিন বসাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে এবার আর ধাতব নয়, ব্যবহার করা হচ্ছে ফাইবার রেজিনের বিন। এগুলো বিক্রির সুযোগ না থাকায় চুরির ঝুঁকিও থাকবে না। 

দক্ষিণের নানা এলাকায় ডাস্টবিনের সংখ্যা পর্যাপ্ত নয়। তাই পাইলট প্রকল্প হিসেবে আপাতত বসানো হচ্ছে ৩০০ বিন। পরে এই সংখ্যা ৩ হাজার ছাড়াবে। দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আব্দুস সালাম জানান, নগরবাসী সচেতন হলে পরিবেশ দূষণ অকেটাই কমে আসবে। 

এদিকে ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ করার জোরালো উদ্যোগ নিয়েছে উত্তর সিটি করপোরেশনও। শনিবার সকালে মিরপুরে আয়োজন করা হয় পরিচ্ছন্নতা কর্মসূচি।  

নগরকে পরিষ্কার রাখতে সিটি করপোরেশনের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। 
 
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক জানান, সরকারি সম্পদ রক্ষা এবং সঠিক জায়গায় ময়লা ফেলার মানসিকতা গড়ে উঠলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। 

 

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হয়েছে। শনিবার সকাল থেকে এ গণনা কাজ শুরু হয়। এবার মাজারের দানবাক্সে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, স্বর্ণ ও...
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের গোলাগুলি হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার তোলারাম কলেজ সংলগ্ন ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ গোলাগুলি হয়। এ ঘটনায়...
রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর একটি বাসায় চুরি করতে ওপরে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি, এতে বাড়ছে ভোগান্তি। আজ শনিবারও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকেরা।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরস্থ ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৭ জনে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালি ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা। কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর