ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৭ জনে।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩০ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ২৩ হাজার ১৭৩ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭৪ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।
এছাড়া, বরিশাল বিভাগে ১০৭, চট্টগ্রামে ৮৯, খুলনায় ১২৩, ময়মনসিংহে ২৭ ও রংপুরে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।



