তিন লাখের বেশি রোহিঙ্গা নিজ দেশে ফিরতে পারবে: মিয়ানমার

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন লাখের বেশি মানুষ নিজ দেশে ফিরতে পারবে বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা। ৯ বছর আগে ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালায় দেশটির সেনাবাহিনী। 

এরপর লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে বাংলাদেশে চলে আসেন। সেই ঘটনার ৯ বছর পূর্তিতে মিয়ানমার সরকার জানিয়েছে, রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল হলে তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে।

মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশের কাছ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য পাঠানো হয়েছে। এরমধ্যে ৪ লাখ ২৬ হাজার তথ্য যাচাই করে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। 

মিয়ানমার সরকারের দাবি, ২০১৭ সালে রোহিঙ্গাদের একটি সশস্ত্র গোষ্ঠী একটি সামরিক স্থাপনায় হামলা চালানোর জবাবেই রাখাইনে সেনা অভিযান শুরু করা হয়। সেইসাথে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা প্রবেশের দাবিও অস্বীকার করেছে মিয়ানমার। তাদের দাবি এই সংখ্যা ৫ লাখ ৪০ হাজার।

অবশেষে মিয়ানমারের নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটল। আড়াই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।...
মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক...
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশে গ্যাস নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানের সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সংকট সমাধানে তিনি বিরোধী দলের কাছে তিন মাসের পরিকল্পনা চেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী...
জয়পুরহাটের ক্ষেতলাল দুজনকে পিটিয়ে রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে উপজেলার পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
সরকারি হিসাবে দেশে মূল্যস্ফীতি কমার কথা বলা হলেও, বাজারে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। টানা ৫৩ মাস মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হারও বেশি। নিত্যপণ্যের চড়া দামের সঙ্গে বেড়েছে সেবা খাতের খরচ। সব...
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের গোলাগুলি হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার তোলারাম কলেজ সংলগ্ন ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ গোলাগুলি হয়। এ ঘটনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর