গ্যাস সংকটে ভোগান্তি, সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ জট

সপ্তাহের প্রথম কর্মদিবসে আরো তীব্র হয়েছে গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম

সপ্তাহের প্রথম কর্মদিবসে আরো তীব্র হয়েছে গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

আজ রোববার সকাল থেকেই রাজধানীর অধিকাংশ সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহন। কোথাও কোথাও গ্যাস না থাকায় বন্ধ রাখা হয় ফিলিং স্টেশন।

চালকদের অভিযোগ, কর্মদিবসের শুরুতেই গ্যাসের সংকট দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

রাজধানী তেজগাঁও এলাকায় গ্যাস নিতে আসা এক চালক বলেন, ‘দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস নেওয়ার পর তিন-চারটা টিপ মারতে শেষ হয়ে যায়। এরপর আবার গ্যাস নিতে আসলে শুনি গ্যাস নাই।’

আরেক চালক বলেন, ‘দুই থেকে ৫ ঘণ্টা দাঁড়ায় থাকি গ্যাসের জন্য। ওই মেইন রাস্তা ঘুইরে এই মেইন রাস্তায় আসি। এতে আধা বেলা চলে যায়। আমরা নাস্তা খাওয়ার টাইম পাই না।’

স্টেশন মালিকেরা বলছেন, সরবরাহে ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সংকট কতক্ষণ স্থায়ী হবে, সে বিষয়ে নিশ্চিত নন তারা। 

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। দক্ষিণ সিটিতে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য বসানো হচ্ছে নতুন ডাস্টবিন। গাছ লাগানোর পাশাপাশি উত্তর সিটিতে শুরু...
গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি, এতে বাড়ছে ভোগান্তি। আজ শনিবারও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকেরা।
স্বাভাবিক মোতায়েনের বাইরে মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাঠে থেকে নিজ...
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ছাড়াও সরাইল ও আশুগঞ্জ উপজেলায় তাদের মাধ্যমে গ্যাস সরবরাহ হয়। এসব এলাকায় প্রায় ২৩ হাজার বৈধ গ্রাহক রয়েছে। এরমধ্যে...
ঘরের মাঠে প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে থেকে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। পরিসংখ্যান যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এমন অবস্থায় ৪ উইকেটে ১৬১ রানে তৃতীয় দিন শেষ করে অজিরা। বাংলাদেশ তখনো ৬৭ রানে...
বিএনপি সরকারের ৬ মাসে কূটনৈতিক পদক্ষেপকে দুরদর্শী হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকেরা। বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করে শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের কৌশলকে ইতিবাচক বলছেন তাঁরা।বাংলাদেশ প্রথম-...
কিশোরগঞ্জে পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। আজ রোববার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি। 
দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কের শেষ টেনেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। জান্নাত বেগম ও কবিতা রায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। দুজনকেই পুরুষ হিসেবে বিবেচনা করে তাঁদের...
লোডিং...

এলাকার খবর