মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে জাহিদ হাসান বুলবুল নামের ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে জাহিদ হাসান বুলবুল নামের ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে হত্যায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

রিকশার গ্যারেজ লুটপাটের মামলা তুলে না নেওয়ায় এই হত্যা বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বুলবুলের রিক্সা গ্যারেজে সিফাত বাহিনী হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা করেন বুলবুল। এর পর থেকেই মামলা তুলে নিতে তাকে হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। 

বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সহযোগীরা ফের মামলা তোলার জন্য হুমকি দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কান্নাকাটি করে ঘুমের ব্যাঘাত ঘটানোয় ১৪ দিন বয়সী নিজ সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করেছেন এক মা। গতকাল সোমবার রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের...
ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার দিনগত রাত আড়াইটায় ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের হাজিনগর...
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক আবু...
​চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় মো. ইউসুফ নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে স্থানীয়রা।
হোয়াইটওয়াশ এড়ানোর সেই মিশনে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন জেইক ওয়েদারাল্ড। পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ম্যাট রেনশ। টেস্ট শুরুর একদিন আগেই...
সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। বাজারে সবজির সরবরাহ ভালো থাকার পরও দাম বাড়তি। তবে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে। নিত্যপণ্যের দাম ঊর্ধমুখী থাকায় ক্ষোভ...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
লোডিং...

এলাকার খবর