জাহাজ ভাঙা শিল্পে বছরে কোটি টনের রিসাইক্লিং, বাড়ছে প্রাণহানি  

চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানি আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তাঁরা এখন হিসাব কষছেন জাহাজ ভাঙায় লাভ হচ্ছে বেশি? নাকি ক্ষতিই বাড়ছে দিনে দিনে। অথচ দেশি ও আন্তর্জাতিক নিয়ম মেনে চললে জাহাজ ভাঙা শিল্প হতে পারে সম্ভবনাময় খাত।

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানি আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তাঁরা এখন হিসাব কষছেন জাহাজ ভাঙায় লাভ হচ্ছে বেশি? নাকি ক্ষতিই বাড়ছে দিনে দিনে। অথচ দেশি ও আন্তর্জাতিক নিয়ম মেনে চললে জাহাজ ভাঙা শিল্প হতে পারে সম্ভবনাময় খাত।

শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরোনো জাহাজের শেষযাত্রা, শুধু লোহা সংগ্রহের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিশাল কর্মসংস্থান, ইস্পাত শিল্পের বিকাশ এবং সরকারের বড় রাজস্ব আদায়। পাশাপাশি বিপুল পরিমাণ আসবাব, তৈজসপত্র, বৈদ্যুতিক তার, তামা-পিতল, মোটরসহ সহস্রাধিক পণ্যের যোগান মেলে এই খাত থেকে। প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত প্রায় দুই লাখ মানুষ। 

গেল বছর বিশ্বের ৩২১টি পরিত্যক্ত জাহাজের মধ্যে চট্টগ্রামের ইয়ার্ডে ভাঙ্গা হয়েছে ৮৮টি স্ক্র্যাপ জাহাজ। বাংলাদেশ শিপ ব্রেকিং ও রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের তথ্য, এখানে পুরোনো জাহাজ কেটে লোহা-ইস্পাত, যন্ত্রাংশসহ বছরে ১ কোটি মেট্রিক টনের বেশি পণ্য রিসাইক্লিং হচ্ছে।

তবে ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি আর তদারকির অভাবে জাহাজ ভাঙার শিল্পে বাড়ছে শ্রমিকের হতাহতের সংখ্যা। এ বছরই বিভিন্ন ইয়ার্ডে কর্মরত অন্তত ১৯ শ্রমিকের মৃত্যু হয়েছে, যা গত ৮ বছরের মধ্যে সবোর্চ্চ। 

তবে মালিকপক্ষের নজর শিল্পরক্ষার দিকে। তারা বলছেন, দেশের অর্থনীতিতে বছরে গড়ে ১৫ হাজার কোটি টাকার ভূমিকা রাখা এই শিল্প বাঁচাতে দরকার সরকারি নীতি সহায়তা।     
  
ডলার সংকট, বৈশ্বিক অস্থিরতায় জাহাজ ভাঙা শিল্পে বিনিয়োগ ও আয় কমেছে। ২০২১ সালে ৩০ লাখ মেট্রিক টন লোহার ভাঙার বিপরীতে, ২০২৫ সালে তা নেমে আসে ১০ লাখ টনে। 

 

সরবরাহ না থাকায় চট্টগ্রামে আজও সিএনজিচালিত গাড়ির গ্যাস সংকট অব্যাহত রয়েছে। এই ধাপে গত তিন দিন ধরে চলছে এই সংকট চলছে।
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর কারাদণ্ড দেন কুমিল্লা জেলা আদালত। 
চট্টগ্রামের নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট-ইনমাসে বসানো হচ্ছে পেট-সিটি স্ক্যান মেশিন। এতে শরীরের কোথায় ক্যানসার ছড়িয়েছে, তা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। ঢাকার তুলনায় কম খরচে চট্টগ্রামে...
বঙ্গোপসাগর থেকে আটক হওয়া ২৪ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক ও ছয়জন রোহিঙ্গা। বুধবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে এসব...
সবার সঙ্গে সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক...
ঢাকাসহস বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরম কিছুটা কমতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
ইতালির রোমে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে ‘হোটেলকাণ্ডে’ সমালোচনার মুখে পড়েছেন ‘নগর বাউল’খ্যাত জেমস ও তাঁর সফরসঙ্গীরা। তাঁদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখেই বের হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর