উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, ট্রাফিকের মামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এই ঘটনা ঘটে। 

ট্রাফিক পুলিশের সূত্র বলছে, মামলা করার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে উপস্থিত ছিলেন। মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে পৃথক দুটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ট্রাফিক পুলিশের সূত্রমতে, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে মন্ত্রীকে বহনকারী পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ গাড়িটি (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) উল্টোপথে সচিবালয় অভিমুখে যাচ্ছিল। ঠিক একই সময় পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

এসময় মন্ত্রীর ‘রেঞ্জ রোভার’ উল্টোপথে যাওয়ার বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে আসে এবং তারা সাথে সাথেই গাড়িটি থামান। এরপর চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন অমান্যের বিষয়টি জানিয়ে পৃথক দুটি মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ।

দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। সংযোগ না থাকাসহ তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। এছাড়া নন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।  
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
ইরানকে ঘিরে বদলাতে পারে মধ্যপ্রাচ্য। আলোচনায় মক্কা চুক্তিতে তেহরানের সম্ভাব্য অংশগ্রহণ। আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও আঞ্চলিক নিরাপত্তা সংলাপে রাজি ইরান। এই চুক্তির ফলে কমতে পারে যুক্তরাষ্ট্রের...
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর