সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণ হলো।  

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।  

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই ভবনে আগুন লাগে। তবে এ...
ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
ঘুষ নেওয়ার সময় লালবাগ ভুমি অফিসের সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে...
রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
বাস্তবতা অস্বীকার করে দলটির পক্ষ থেকে এভাবে গবেষণা তথ্যকে ‘অসত্য’ আখ্যায়িত করে বিবৃতি দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। তবে জামায়াত গবেষণা প্রতিবেদনটি গুরুত্বসহকারে পর্যালোচনা করায় টিআইবির...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর