রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ২৬, লালবাগ বিভাগ ৪০, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৭৭, তেজগাঁও বিভাগ ১১৪, মিরপুর বিভাগ ১৫৩, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, তিন কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০.১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১ হাজার পিস রং বা রঙ্গিন কাগজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঘুষ নেওয়ার সময় লালবাগ ভুমি অফিসের সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে...
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় মামলা করেছেন তাঁর বাবা এনায়েতুল করিম। এই মামলায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু শাহরিয়ার...
পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর জব্দ করা...
এক লাফে এলপিজির দাম ১২ শতাংশের বেশি বাড়লেও বাজারে এখনো সরবরাহ সংকট। জ্বালানি না পেয়ে বিপাকে সব শ্রেণির ভোক্তা। বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিপো থেকেই এলপিজি সরবরাহ কম। পরিবহনেও গুণতে হচ্ছে বাড়তি...
রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই ভবনে আগুন লাগে। তবে এ...
নিজের কোনো জমি নেই, নেই স্থায়ী বাসস্থানও। থাকেন ভাড়া বাসায়। অথচ ভূমিসংক্রান্ত নানা জটিলতা ভাবায় তাকে। কেন জমি নিয়ে বাড়ছে খুনোখুনি ও সংঘর্ষ? কেন ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা? এসব প্রশ্নের...
এশিয়া কাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। এই উইকেটকিপারের সরের দাঁড়ানোর পর বিসিবি নতুন দায়িত্ব দিয়েছে নাহিদা আক্তারকে। বাঁহাতি এই স্পিনারের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর