রাজধানীতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেলপারের মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদের জনপথ মোড় এলাকায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মো. নাঈম নামে ইউনিক পরিবহনের এক বাসের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার জাফর হাওলাদারের ছেলে। তিনি ইউনিক পরিবহনে বাস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালে নিয়ে আসা ওই বাসের সুপারভাইজার জাহিদ জানান, সায়দাবাদ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাস সায়দাবাদের জনপথ মোড়ে ইউ-টার্ন নিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত বা মাথা ঘুরে হঠাৎ গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যান নাঈম। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ি, মালিবাগ, মহাখালী ও আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে বৈঠকের সময় ২৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। 
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
রাজধানীর মালিবাগে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ বিস্ফোরণ হয়। তবে তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া...
ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের...
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪৫ ভরির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সালাম...
লোডিং...

এলাকার খবর