পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। 

পুলিশ জানিয়েছে, মসজিদের গেটে জুমার নামাজের সময় মুসল্লিরা জড়ো হলে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেখানে হামলা চালানো হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। হামলার পর ঘটনাস্থলে পুলিশের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে এক হামলাকারীও নিহত হয়েছে বলে জানা গেছে। তবে কতজন হামলাকারী ছিল, তা এখনো জানা যায়নি। 

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান সীমান্তবর্তী এ অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সক্রিয়তা রয়েছে। অতীতেও গোষ্ঠীটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও ধর্মীয় স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। সবশেষ ফেরিটির ধ্বংসাবশেষ থেকে ৪১ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। রয়টার্স জানিয়েছে...
ডিআর কঙ্গোর বুকাভুতে শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে...
এই মুহূর্তে মক্কা প্যাক্ট বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার জানিয়েছেন, এ...
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের...
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর