খুলনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলিতে মারধরে আহত হয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। 

আজ শনিবার রাতে নিহতের বাবা মো. কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় মামলাটি করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন এ তথ্য নিশ্চত করেছেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে চুরির অভিযোগে আজমুলকে ওই মেসের ছাদে নিয়ে মারধর করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। এ সময় তার মাথার চুল কেটে দেওয়া হয়। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, মারধরের একপর্যায়ে ফোন করে আজমুলের পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। পরে ফোনটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে রাতে চুয়াডাঙ্গা থেকে খুলনায় আসেন পরিবারের সদস্যরা। সকালে এসে আজমুলকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

খুলনায় রাতের মিল (ভাত) খেয়ে ফেলা ও চুরির অভিযোগে মেসমেটদের নির্যাতনের শিকার হয়ে ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের বাবা বলছে রাতে তার ছেলের নাম্বার...
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে এ আগুন...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় সাধারণ শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ২০ সেপ্টেম্বর সকল বিভাগের ক্লাস- পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে...
২০২৮ সালের মধ্যে প্রাথমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই কারিকুলামের আওতায় আনতে চায় সরকার। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রাজধানীতে সিপিডির আয়োজনে এক সংলাপে একথা বলেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর