ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এসময় জাহিদ হাসান ইমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। 

উপ-পুলিশ কমিশনার জানান, গত ১৯ সেপ্টেম্বর, যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী, শ্যামপুরসহ সংশ্লিষ্ট থানা পুলিশ যৌথভাবে কাজ শুরু করে। পরে শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগাশুর এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মুখোশ উদ্ধার হয়। ইমনের স্বীকারোক্তিতে জানা যায়, লালবাগের এক নেতার নির্দেশে ককটেল তৈরির সরঞ্জাম ও মুখোশ তার বাসায় রাখা হয়েছিল। 

ডিএমপির উপ-পুলিশ কমিশনার  মো. আকতার হোসেন বলেন, ‘ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে শ্যামপুর থানা থেকে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। এবং ৯ হাজার মুখোশ উদ্ধার করা হয়েছে। এই মুখোশগুলো মানুষের চেহারার আদলেই তৈরি। এই মুখোশ সম্ভবত বিভিন্ন মিছিলে অংশ নিতে বা কোনো অপরাধ করে নিজেদের চেহারা ঢেকে রাখার জন্যই মুখোশটা ব্যবহার করত।’ 

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া (১৭) নামে একজনের মৃত্যু...
ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে...
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে। আড়তদারদের দাবি, এখন সবজি পরিবহনে প্রতি ট্রিপে বাড়তি খরচ হচ্ছে চার হাজার টাকা।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হয়েছে।...
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর