রাড্ডা ক্লিনিকে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় হয়নি উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না। 

শনিবার বিকেলে রাড্ডা ক্লিনিক পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে আড়াইশ জনের নামে মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে  ৪ জনকে।  

ডিএমপি কমিশনানের ভাষ্য, ‘রাড্ডা ক্লিনিকে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় ঘটেনি। ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ জনের নাম উল্লেখ করে আড়াইশ জনের নামে মামলা হয়েছে।  জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না। 

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘রাড্ডার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কিনা– সেটি খতিয়ে দেখা হচ্ছে। এডিসি দারুসসালামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ 

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। 

প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি দুর্বৃত্ত বৃহস্পতিবার দিনগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।  

চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে গত আট মাসে ফেনীতে প্রায় ১২০০ মামলা দায়ের হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের তৎপরতায় ঘাটতি এবং স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অপরাধীরা...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ...
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক রাড্ডা ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত। জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু এর মানে এই না যে রাতের আঁধারে ভেঙে দিতে হবে। এ ঘটনার...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংক নতুন করে ৫টি ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছে। কিন্তু ডিজিটাল ব্যাংক আসলে কী? কেনই বা নতুন করে এতগুলো ডিজিটাল ব্যাংক? আর সাধারণ ব্যাংকের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়? চলুন,...
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
জ্বালানি সংকটের কারণে চাপে বিশ্ব অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতির ঝুঁকি। বড় মন্দা এড়ানো গেলেও কমছে প্রবৃদ্ধির গতি। জাতিসংঘ এবং ওইসিডির পূর্বাভাস, এ বছর কমবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি। জ্বালানির...
পরগাছার আক্রমণে বিপন্ন সুন্দরবনের প্রাণ সুন্দরী গাছ। শুকিয়ে যাচ্ছে গাছ। বিবর্ণ পাতা। হুমকিতে ম্যানগ্রোভ বনের পরিবেশগত ভারসাম্য ও স্থানীয়দের জীবন-জীবিকা। বনবিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর