সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মামলা

রাজধানীর ইসিবি চত্ত্বরে নিউ গিনি প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশ ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকালে মামলাটি করেন সালমান মুক্তাদির।

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম

রাজধানীর ইসিবি চত্ত্বরে নিউ গিনি প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশ ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকালে মামলাটি করেন সালমান মুক্তাদির।

এর আগে গতকাল শনিবার ওই প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় লুটপাট করা হয় নগদ অর্থসহ মালামাল। 

চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠলেও পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের। এ ঘটনায় রোববার ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। এছাড়া এরই মধ্যে ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশেই নিউগিনি হাউজিং প্রোজেক্টে তাণ্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। শতাধিক ব্যক্তি ৪টি মিনি ট্রাকে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। কুপিয়ে আহত করে বেশ কয়েকজনকে। ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে দু-পক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের এই হামলায় তছনছ হয় সেখানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। কর্মীদের মারধর ও লুটপাট চালানোর অভিযোগ করেন তিনি। সালমান মুক্তাদিরের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

প্রায় ৫ বিঘা জমির ওপরে ১৭টি বহুতল ভবন নিয়ে গড়ে উঠছে এই হাউজিং সোসাইটি। মালিকপক্ষের অভিযোগ, ২ মাস আগেও একই কায়দায় হামলা করে মোটা অংকের চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা।

জমি নিয়ে বিরোধের জেরে হামলা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হামলাকারীরা নগদ প্রায় ১ কোটি টাকা এবং মোবাইল ফোনসেট সহ কয়েক কোটি টাকার জিনিসপত্র লুট করে বলে অভিযোগ হাউজিং সোসাইটির কর্তৃপক্ষের।

রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করা হয় নগদ অর্থসহ মালামাল। এসময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় হয়নি উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয়...
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক রাড্ডা ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত। জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু এর মানে এই না যে রাতের আঁধারে ভেঙে দিতে হবে। এ ঘটনার...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পাহাড়, সমুদ্র, নদী, হাওর নিয়ে প্রকৃতির বৈচিত্রময় সম্ভার বাংলাদেশ। তবে পাঁচ দশকের বেশি সময়েও পর্যটনে হয়নি কাঙ্ক্ষিত বিকাশ। প্রায় দেড় হাজার পর্যটন স্পট চিহ্নিতের লক্ষ্যও বাস্তবায়ন হয়নি এখনো। বিদেশি...
ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার দুই সিটি করপোরেশনের ৩৫টি এলাকা। এসব এলাকায় বাড়িঘরে মিলছে এডিসের লার্ভা। নগর কর্তৃপক্ষ বলছে, বিশেষ অভিযান চলমান, তবে ঘর-বাড়ি পরিষ্কার রাখতে হবে নগরবাসীকেই। না হলে কঠোর...
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় সঙ্গে ছিলেন তাঁর...
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
লোডিং...

এলাকার খবর