দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের প্রতিনিধি দল বিমানবন্দর অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও প্রেস উইংয়ের সদস্যরা সফর নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল। দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার কঠোরভাবে এসব দমন করবে।

নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না; এটি একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

প্রেস উইংয়ের সদস্যরা জানান, ৫ দিনের সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ, সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিশ্বদরবারে। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে প্রতিটি শ্রেণি পেশার মানুষের জন্য তাঁর পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান উপলক্ষে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 
জাতিসংঘ অধিবেশনে কূটনৈতিক ব্যস্ততা শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনেও তিনি বৈঠক করেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মানবাধিকার...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
নিউইয়র্কে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।
ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার দুই সিটি করপোরেশনের ৩৫টি এলাকা। এসব এলাকায় বাড়িঘরে মিলছে এডিসের লার্ভা। নগর কর্তৃপক্ষ বলছে, বিশেষ অভিযান চলমান, তবে ঘর-বাড়ি পরিষ্কার রাখতে হবে নগরবাসীকেই। না হলে কঠোর...
রাজধানীর ইসিবি চত্ত্বরে নিউ গিনি প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশ ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকালে...
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করা হয় নগদ অর্থসহ মালামাল। এসময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও...
লোডিং...

এলাকার খবর