রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে।
আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দাবি তাদের ওপরে প্রথম ঢাকা কলেজের শিক্ষার্থীরা চড়াও হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কারও বক্তব্য পাওয়া যায়নি।
এরআগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছেন এই কলেজের শিক্ষার্থীরা।



