রাজধানীতে ছাদে খেলতে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল কিন্ডারগার্টেন নামে একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওয়া গ্রামে। তার বাবার নাম মো. সজীব। বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বসবাস করে।

হাসপাতালে নিহত শিশু শিক্ষার্থীর বাবা মো. সজীব বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট। আজ দুপুরের দিকে আমাদের ভাড়া বাসার ছাদে খেলতেছিল আমার মেয়ে নুসরাত। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমরা বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আমার মেয়েকে আর বাঁচাতে পারিনি।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ওই শিশু শিক্ষার্থীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল জলিলের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ঘণ্টার ব্যবধানে তাঁর স্ত্রী আমিনা বেগমও (৬০) মারা যান। গতকাল মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ। 
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর