গুলিবিদ্ধ যুবদল নেতার মরদেহ পাওয়া গেল বাস কাউন্টারে 

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টারে পৌর যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারে পৌর যুবদল নেতা সাকের হোসেনকে অচেতন অবস্থায় থাকতে দেখেন অন্য কাউন্টারের কর্মীরা। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বাস কাউন্টারের টেবিলের ওপর ও নিচে রক্ত পড়ে ছিল। প্রথম পর্যায়ে সাকের হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর স্বজনেরা রক্ত দেখতে পেয়ে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তার মাথায় ক্ষত দেখতে পান। এরপর ময়নাতদন্তের সময় তার মাথা থেকে গুলি বের করা হয়।

স্থানীয় ও স্বজনেরা বলছেন, ভোররাতে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সাকেরকে গুলি করে। তারা হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ আনে পরিবার। এ ঘটনায় মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাদের।

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন রয়েল এক্সপ্রেস বাসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, ময়নাতদন্তের সময় সাকেরের মাথা থেকে একটি গুলি বের করা হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন বলেন, ‘আজ সকাল থেকেই প্রত্যক্ষদর্শীরা গুলির কথা বলছিলেন। আমরাও এটিকে টার্গেট কিলিং বলে দাবি করছিলাম। এখন গুলি পাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া গেল।’

সংসদ সদস্য জানান, সাকেরের মতো একজন রাজনৈতিক কর্মীকে হত্যার পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে বলে তারা মনে করছেন। হত্যাকারীদের শনাক্ত করে ঘটনার মূল কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি ২০২৪ সালের ৪ ও ৫ আগস্টের সহিংসতায় ব্যবহৃত অবৈধ অস্ত্রের সন্ধান বের করারও দাবি জানান এই সংসদ সদস্য।

এ ঘটনার বিষয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘ময়নাতদন্তের সময় সাকেরের মাথা থেকে একটি গুলি পাওয়া গেছে। সিভিল সার্জন মহোদয়ের প্রক্রিয়া শেষে গুলিটি ঢাকায় পাঠানোর পর জানা যাবে, এটি কী ধরনের গুলি। শহরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের চেষ্টা করা হচ্ছে।’

 

যশোরের শার্শা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮০ ভরি ওজনে ১৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ–সাতক্ষীরা মহাসড়কের খাজুরার ‘প্রাইম ব্রিকস্’ নামক...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা...
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার প্রধান ফটকে ছাঁটাই-সংক্রান্ত নোটিশ টানিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন। সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৬৪ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৩৭৩ রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আর ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ...
শীত আসতে এখনও খানিকটা সময় বাকি। তবে এরমধ্যেই যশোর ও চুয়াডাঙ্গায় পুরোদমে চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি। উৎপাদনকারীরা বলছেন, সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে খেজুরের রস ও গুড়কে লাভজনক করা সম্ভব।...
লোডিং...

এলাকার খবর