এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস–এলপিজি সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দেয় কারিগরি মূল্যায়ন কমিটি। তবে ব্যবসায়ীদের প্রস্তাব ২ হাজার ২৩২ টাকা করার।

এদিকে, সংশ্লিষ্টদের স্বার্থ ও যৌক্তিকতা বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। সবশেষ ৪ অক্টোবর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি। 

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অপারেটররা। তবে, প্রস্তাবিত দাম কার্যকর হবে কিনা, তা বিইআরসির গণশুনানি ও পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণশুনানি চলে বিকেল ৪টা পর্যন্ত।

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। তবে...
ধারাবাহিকভাবে কমতে থাকা দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে দেড়শ কূপ খনন কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। পেট্রোবাংলা বলছে, এই কর্মসূচিতে ২০৩১ সাল নাগাদ আরও দেড়শ কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে। জ্বালানি...
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে তদন্তের...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী মানেই দিনভর নানা আয়োজন। এবার সেই উৎসবে বাড়তি উন্মাদনা যোগ করতে আসছেন নগরবাউল জেমস। আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত...
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত ৭ দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের...
চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর