বাবুই শিশু সাহিত্য উৎসবে ২৪ লেখককে সম্মাননা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

রাজধানীতে জমকালো আয়োজনে ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত তিন শতাধিক শিশুসাহিত্যিক, লেখক, কবি ও শিশু এ অনুষ্ঠানে অংশ নেয়। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগে ২৪ জন লেখক ও সাহিত্যিকের হাতে তুলে দেওয়া হয়েছে ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’।

সম্মাননা পাওয়া ২৪ লেখক হলেন– জগলুল হায়দার, প্রিন্স আশরাফ, বিশ্বজিৎ দাস, রেজাউল করিম খোকন, রণজিৎ সরকার, খায়রুল বাবুই, আশিক মুস্তাফা, সফুরা খাতুন,আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান বাবু, এনামূল হক পলাশ, কাজী তাহমিনা, তরুন ইউসুফ, সৈয়দা আঁখি হক, দীপ্তি সরকার, ফজলুল পলাশ, মুনীরুল ইসলাম, মিনহাজ ফয়সল, মোকাদ্দেস-এ-রাব্বী, রকিবুল ইসলাম, অপু বড়ুয়া, আপন অপু, শাম্মী তুলতুল, সাফওয়ান সামি দৃক।

উৎসব উদ্বোধন করেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন ভাষাবিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও শিশুসাহিত্যিক হাসান হাফিজ। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অরুণ কুমার বিশ্বাস। ছড়াকার জুলফিকার শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবু।

উদ্বোধনী বক্তব্যে ছড়াকার আবু সালেহ বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যেমন উন্মুক্ত মাঠ প্রয়োজন, তেমনি তাদের সুস্থ মনন গঠনে শৈশব থেকেই সাহিত্যের আস্বাদন অপরিহার্য।’

শিশুদের উপযোগী মানসম্মত ভাষা প্রয়োগ এবং বর্তমান ডিজিটাল যুগে শিশুসাহিত্যের প্রাসঙ্গিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক মনসুর মুসা।

বিশেষ অতিথি হাসান হাফিজ বলেন, ‘সাহিত্যের আলো ছাড়া মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়; তাই সংবাদপত্র ও প্রকাশনা সংস্থাগুলোকে শিশুসাহিত্য চর্চায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ 

উৎসবে যুগ্ম-আহ্বায়ক খালেদুর রহমান জুয়েল ও বাচিকশিল্পী শাহারিয়া সিদ্দিকী সূচনার সঞ্চালনায় ‘বাংলাদেশের শিশুসাহিত্য: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ।

দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছবি আঁকা এবং গল্প ও ছড়া লেখার সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নবিরতির আগে দেশবরেণ্য ও তরুণ লেখকদের অংশগ্রহণে শিশুতোষ ছড়া ও কবিতা পাঠের আসর বসে। এছাড়া ছিল শিশুসাহিত্যিক খায়রুননেসা রিমির জাদু প্রদর্শনী।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে সোমবার রাতে পিংকি পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনি মালী নামের ৭ বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত তার অন্তঃসত্ত্বা মা আদরি মালী...
শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ গোয়েন্দা সংস্থা। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, জাল নোট, বিভিন্ন সরঞ্জাম ও...
বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।
পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন...
রাজবাড়ী শহরে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার শহরের পান্না চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। মঙ্গলবার দুপুরে রিকশায় করে কাপড় বাজারে যাওয়ার পথে...
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুতের সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের নতুন ভবনে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ...
আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর