টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক বিশ্বজিত

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়। 

সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম আলী খাঁ হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় নির্বাচন কমিশনার ও বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম, টিএমজিবির ট্র্যাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টিএমজিবির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন টেকভিশন২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ)। এছাড়া যুগ্ম সম্পাদক পদে ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন, কোষাধ্যক্ষ পদে আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক পদে টেকশহর ডটকমের রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ও টিএমজিবির সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং টিবিএসের হেড অব মাল্টিমিডিয়া এনামুল হক মজুমদার (মজুমদার বাবু)।

আনুষ্ঠানিক ফল ঘোষণার পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়। 

দায়িত্ব গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্যে নবনিযুক্ত সভাপতি মাসুদ রুমী বলেন, ‘একটি পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে টিএমজিবি আরও ঐক্যবদ্ধভাবে সদস্যদের পেশাগত উন্নয়ন, পেশাগত সুরক্ষা এবং আইসিটি ও টেলিকম খাতের সামগ্রিক বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।’ 

বিদায়ী সভাপতি ও নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন বিগত দিনের সাফল্যের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব টিএমজিবিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

টিএমজিবি দেশের প্রযুক্তি খাতে কর্মরত সাংবাদিকদের একটি শীর্ষস্থানীয় পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে তথ্য-প্রযুক্তি নির্ভর সাংবাদিকতার গুণগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে চলেছে। গবেষণা, নীতি-নির্ধারণী গোলটেবিল বৈঠক, পেশাগত প্রশিক্ষণ ও প্রযুক্তিবিষয়ক কর্মশালার মাধ্যমে সংগঠনটি গণমাধ্যম ও আইসিটি খাতের মধ্যে একটি কার্যকর সেতু হিসেবে ভূমিকা রেখে আসছে।

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল কবিরাজের ছেলে এজাজুল কবিরাজ এবং জিয়াখুলি...
ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বাজার কারুলের দোকান এলাকায় তাদের আটক করা হয়।
জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ভুলবশত পরিত্যক্ত লাইনে ঢুকে পড়েছিল ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
খুলনার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার জেলখানা ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করে, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব-নেতৃত্বাধীন দলগুলো ভোট...
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬ এর খসড়া অনুমোদন ও ২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
দীপাবলির আগেই ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। মাত্র ২ দিনের ব্যবধানে শহরটির বায়ুমান সূচক ১১৭ থেকে বেড়ে দাঁড়ায় ৩১০-এ। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যানবাহন চলাচল, নির্মাণকাজ ও অফিস কার্যক্রমে...
এবারের মধ্যবর্তী নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার। বিজ্ঞাপন ব্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাড ইমপ্যাক্টের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর