শিল্পাঞ্চলের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ৩ জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকার সভার, গাজীপুর ও নারাণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকার সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় মোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বার্তায় বলা হয়, এর মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন; গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

বার্তায় বলা হয়, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

কেউ পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কোনো কর্মকাণ্ড চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি এ কথা জানান।
তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পোশাক কারখানার মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের উদ্যোগের অংশ...
সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন...
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৬ সদস্যের বোর্ডের প্রধান, বিচারক শেখ আশফাকুর রহমান। সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন,...
বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির...
নতুন নিয়মে ১১ জনের পরিবর্তে এক দলে আটজন করে ফুটবলার, থ্রো ইনের বদলে কিক-ইন সহ আরও বেশ কয়েকটি পরিবর্তন পরীক্ষামূলকভাবে যাচাই করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মধ্যপ্রাচ্যে সংকটময় পরিস্থিতিতে ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে তেহরান খুশি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার রাজধানীতে তিনি এ কথা জানান।
কিন্তু সংঘর্ষের ঘটনায় মাঠেই লুটিয়ে পড়েন মিগেল। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর ক্লাব তেনেরিফ। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, মাঠে সংঘর্ষের পর...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর