যশোরে প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম

যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে উপজেলার নাউলী এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে নাউলি গ্রামের তবিবুর রহমান তাঁর ঘেরপাড়ে হাসানের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। এলাকাবাসী পুলিশকে জানালে পরে তারা মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই মুন্না শেখ জানান, ৮ বছর কুয়েতে ছিলেন হাসান। দীর্ঘ প্রবাস জীবন শেষে আড়াই মাস আগে দেশে ফেরেন তিনি। বিয়ে করেন দুই মাস আগে।

মুন্না আরও জানান, প্রতিদিনের মতো গতকালও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল ও চঞ্চল নামে তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর