ভারতে গিয়ে ৪ দিন ধরে ‘খোঁজ নেই’ এমপি আনারের

আপডেট : ২৪ মে ২০২৪, ০৯:৪৪ পিএম

ভারতে চিকিৎসার জন্য গিয়ে ৪ দিন ধরে বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

তাঁর পিএস আব্দুর রউফ বলেন, ‘১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। বৃহস্পতিবার থেকে তাঁর সাথে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। এমপি’র পরিবারের পক্ষ থেকে কয়েক জনকে খোঁজ জানার জন্য ভারতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল করিম মিন্টু জানান, শনিবার ঝিনাইদহ্র–১ আসনের উপনির্বাচন নিয়ে দলের জেলা কমিটির বর্ধিত সভা ছিল। ঐ সভায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আসার কথা ছিল। তিনি তাকে ফোন করেন। কিন্তু ফোনে যোগায়োগ করতে পারেননি। পরে তাঁকে জানানো হয় এমপি আনার ভারতে গেছেন। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি তিনি দলের উর্ধ্বতন নেতাদের জানান। তিনি নিজেও সংসদ সদস্যের সন্ধান করছেন। 

ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, ‘শনিবার পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাকে জানানো হয়। তারপর বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোববার বিকাল পর্যন্তও কোন খোঁজ পাননি।

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
৬১ বছরেও কোনো কাঠামোগত সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে খুলনা বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। ভবনের বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি খসে পড়ছে ছাদের পলেস্তারা। ফলে, চরম আতঙ্কে রোগী ও চিকিৎসকরা।...
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর