খুলনায় বাস–প্রাইভেট কার সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৫:৩৭ পিএম

খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছেগোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

ডুমুরিয়া থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। এর মধ্যে প্রাইভেট কারের চালক মোহনলাল বিশ্বাস ও অজ্ঞাত আরেকজন রয়েছেন।  

নিহত দুজন সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে গুরুতর শামসুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ–পরিদর্শক (এসআই) মো. পারভেজ জানান, খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছেগোনা এলাকায় দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। খুলনা থেকে সাতক্ষীরাগামী প্রাইভেট কার ও খুলনাগামী যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। 

মো. পারভেজ আরও জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে নিয়েছে।

সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর