ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:০৭ পিএম

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে শৈলকূপা উপজেলার বড়দাহ ও সদর উপজেলার আঠারোমাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেলে শৈলকূপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়া ও তাঁর স্ত্রী জুথী খাতুন মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে জুথী খাতুন রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অপরদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামে আতিয়ার রহমান বাড়ি থেকে বাইসাইকেলে হলিধানী বাজারে কাঁঠাল বিক্রি করতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারোমাইল বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আতিয়ার। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘আরমান বাহিনীর’ প্রধান মো. আরমান হোসেন দিপু ওরফে শুটার আরমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার খুলনার রূপসায় র‍্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য...
রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তরা (৪) নামে তার চার বছরের এক ভাতিজি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর