খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যায় ২ আসামির ৫ দিনের রিমান্ড 

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৫:৫৩ পিএম

খুলনার ডুমরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের নেতা আজগর বিশ্বাস তারাসহ দুজনকে পৃথকভাবে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে মামলা তদন্তকারী কর্মকর্তার পৃথকভাবে দুই আসামির ১০ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত ২ আসামির পৃথকভাবে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

খুলনার অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তামান্না এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর শেষে আসামিদের আদালত থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ তথ্য জানিয়েছেন। 

খুলনার চাঞ্চল্যকর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায় আজগার বিশ্বাস তারা ও তার সহযোগী সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাদের আদালতে তুলে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহিন। আদালত ৫ দিনের রিমান্ডের মঞ্জুর করেন। 

আজগার বিশ্বাস তারা জেলা আওয়ামী লীগের কমিটির সদস্য। তিনি গেল ডুমরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করে পরাজিত হন। গতকাল সোমবার জেলা গোয়েন্দা পুলিশ এই দুই আসামিকে গ্রেপ্তার করে। 

গত ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে ডুমরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ব্রিজের ওপর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে তিনবারের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে। এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী শিরিন বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর