খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৭:৫৮ এএম

খুলনার ফুলতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে মুজিবুর রহমান নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী তাসলিমা বেগম পুষ্প ও ছেলে হাফেজ শেখ মিরাজ হোসেন গুরুতর আহত হয়েছেন।

ফুলতলার খানজাহানপুর গ্রামে গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

হাসপাতালের আসা হতাহতদের স্বজনেরা জানান, ওই এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে শেখ কুতুব উদ্দিন বুধবার রাতে দা দিয়ে তাঁর চাচা মুজিবুর রহমানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঠেকাতে গিয়ে মুজিবুরের স্ত্রী তাসলিমা বেগম পুষ্প ও ছেলে হাফেজ শেখ মিরাজ হোসেন আহত হন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর হামলাকারী আশরাফুল ইসলাম কুতুব দ্রুত পালিয়ে যান। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমান জানান, হতাহতদের হাতে, গলায়, মাথায়সহ বিভিন্ন স্থানে গুরুতর ধারালো অস্ত্রের আঘাত আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

রাজধানীর মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশালের লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার পর পরিচালিত অভিযানে এসব...
খুলনার ডুমুরিয়ায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ...
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান বা উত্তেজনা প্রশমনের দিকে পরিস্থিতিকে এগিয়ে নিতে পারে কি না, ব্যবসায়ীরা তা নিয়ে সন্দেহে আছেন।...
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের পর থেকেই আলোচনায় গুভমান গিল। অনেকেই হয়ত ভাবছেন মাঠের পারফরম্যান্সের কারণে গিল আলোচনায়। আপনার ধারণা ভুল, গিল মূলত আলোচনায় একটি বিশেষ যন্ত্রের জন্য। ভারতের...
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার অর্থাৎ ১২ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর