চুয়াডাঙ্গায় বেড়েছে জ্বর, সর্দি-কাশির প্রকোপ, হাসপাতালে শয্যা সংকট

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১:৪৪ এএম

ঋতু পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেড়েছে জ্বর-সর্দি ও কাশির প্রকোপ। ফলে হাসপাতালে দ্বিগুণ রোগীর চাপ। শয্যা সংকট দেখা দেওয়ায় রোগীদের জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা কর্তৃপক্ষের।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হঠাৎ বেড়েছে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ১৫ দিনে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রোগী।

হাসপাতালে রোগীদের নিয়ে আসা স্বজনেরা জানান, কোনো শয্যা বা বিছানার চাদর পায়নি অনেকে। বারান্দায় নিজেদের চাদর পেতে কোনো রকমে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সব জায়গায়ই উপচে পড়া ভিড়।

হাসপাতালটিতে শয্যা সংখ্যা ৫০ হলেও প্রতিদিন অন্তত ১০০ রোগী ভর্তি হচ্ছেন এখানে। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। অনেকে আবার বহির্বিভাগের সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন।

হাসপাতালে রোগীর চাপের কথা স্বীকার করছেন চিকিৎসকেরাও। তাঁরা বলছেন, ঋতু পরিবর্তনের কারণে ৯০ শতাংশ রোগী জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে সেবা নিতে আসছেন।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার বলেন, ‘হাসপাতালে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তবে আমাদের হাসপাতালে ৫০টি শয্যা থাকার কারণে অনেক রোগীকেই মেঝেতে থাকতে হচ্ছে। তবে আমরা কাউকেই ফেরত পাঠাচ্ছি না। মানবিক কারণে সকলকেই চিকিৎসা দিচ্ছি।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি...
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর