বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত তিব্বতে ফের ভূমিকম্প

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়ে লিখেছে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৫। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু স্পষ্ট হয়নি। তবে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

তিব্বতে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১টা ৪৬ মিনিটে তিব্বতে ভূমিকম্প হয়েছে। কম্পনের উৎস ছিল মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে।

নেপালের পাশাপাশি চীনের দক্ষিণের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভারতের উত্তরাখণ্ডেও কোথাও কোথাও কম্পন অনুভূত হয়। 
গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রাও ৫ ছাড়িয়ে গিয়েছিল। তার পরই নদীর জলস্তর বেড়ে যায়। ভোটেকোশী নদীতে আকস্মিক বন্যা এসে ভাসিয়ে নিয়ে যায় উপত্যকার লোকালয়। 
নেপালে এখনও ৪২১৬ জন নিখোঁজ। মরদেহ উদ্ধার করা হয়েছে ১২৫২টি। এখনও উদ্ধারকাজ শেষ হয়নি। 

 

ইউক্রেনের জাপোরঝিয়ায় ত্রাণ বিতরণ কেন্দ্রে রুশ বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং জরুরি সেবার দুইজন উদ্ধারকর্মী রয়েছেন।
আমেরিকাজুড়ে হ্যালোইনের ছুটিতে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ জন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস। 
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। আলাদা দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত...
নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
এক লাফে এলপিজির দাম ১২ শতাংশের বেশি বাড়লেও বাজারে এখনো সরবরাহ সংকট। জ্বালানি না পেয়ে বিপাকে সব শ্রেণির ভোক্তা। বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিপো থেকেই এলপিজি সরবরাহ কম। পরিবহনেও গুণতে হচ্ছে বাড়তি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর