মসজিদে দান করা ছাগল নিয়ে সংঘর্ষ, মুসল্লির মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পিএম

একটি মসজিদে দান করা ছাগল বিক্রিকে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় দুই গ্রুপের সংঘর্ষে ফজর আলী গাজী (৪৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জুম্মার পর উপজেলার কপিলমুনি ইউপির শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এই সংঘাত হয়।

এ সময় আহত হয়েছেন ফজর আলী গাজীর জামাই শাহিন সরদার ও মোস্তফা গাজী। আহতদের পাইকগাছা উপজেলা হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মসজিদ কমিটির সাবেক সভাপতি মমিন জানান, মসজিদে জনৈক ব্যক্তি একটি ছাগল দান করেন। এসময় দাম ডাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক সৃষ্টির জেরে সংঘর্ষের ঘটনায় ফজর আলী গাজী মারাত্মক আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পাইকগাছা থানা ওসি (তদন্ত) তুষার কান্তি দাস বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন...
মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই...
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে তাঁর বিরুদ্ধে হত্যা...
উত্তরের বিভিন্ন জেলায় নদীভাঙন, জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের প্রভাবে জনদুর্ভোগ বেড়েছে। তিস্তার উজান থেকে নেমে আসা পানির প্রবাহ কমে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচে নেমে এলেও নীলফামারীর চারালকাটা নদী এবং...
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখছে জাতিসংঘ। একদিকে মধ্যপ্রাচ্য সংকটে ইউরিয়া সারের দাম বেড়ে সম্ভাব্য উৎপাদন সংকট, অন্যদিকে দেশের প্রায় ৩৯ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারে...
গোপালগঞ্জে আদালতকক্ষে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর দিকে পেপারওয়েট নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
লোডিং...

এলাকার খবর