যশোরে সীমান্তে মিলল আরও এক মরদেহ, বিএসএফের নির্যাতনে মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম

যশোরের শার্শা ও বেনাপোলে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে একই দিনে ৩টি মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। ভারতে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনের তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয়রা। মরদেহগুলোর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বুধবার সকালে শার্শা উপজেলার পাঁচভুলাট ও পুটখালী সীমান্তের ইছামতী নদীর কাছ থেকে সাবু হোসেন (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫০) নামে পৃথক দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বিকালে পাচভুলোট নদীর পাড় থেকে সাকিবুল ঢালি নামে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। সাকিবুল চৌগাছা সাহাজাদপুর এলাকার জামিরুল ঢালির ছেলে। বেনাপোল কাগজপুকুর গ্রামে নানার বাড়িতে থাকতেন তিনি। নিহত সাবু হোসেন বেনাপোল দিঘীরপাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে ও জাহাঙ্গীর আলম কাগজপুর গ্রামের  ইউনুছ আলী মোড়লের ছেলে।

মঙ্গলবার রাতে ১০-১২ জনের একদল চোরাচালানি এই সীমান্ত দিয়ে ভারতে যায় বলে সীমান্তের একাধিক সূত্র জানায়।

পুলিশ জানায়, বিজিবি ও স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পাঁচ ভুলাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড় থেকে ২টি মরদেহ ও পুটখালি সীমান্ত এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

মরদেহের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, এদেরকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে। 

নিহতদের পরিবারের দাবি, ভারতীয় বিএসএফের হাতে আটক হয়ে নির্যাতনে এদের মৃত্যু হয়েছে।

যশোর সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ‘সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে ও পুটখালি এলাকা থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।   গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের...
মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই...
রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কে ভয়াবহ ধস দেখা দিয়েছে। সড়কের অন্তত অর্ধশত স্থানে পিচঢালা অংশের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙা সড়কে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই জেলার যাত্রীরা। এতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে মন্তব্য করছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। মঙ্গলবার...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর