আগাম আয়কর বিবরণী দাখিলে মিলবে প্রণোদনা

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল শুরু হয়েছে। প্রথমবারের মতো করদাতাদের জন্য আগাম আয়কর বিবরণী দাখিলে প্রণোদনার সুযোগ থাকছে। আবার, দেরিতে রিটার্ন দাখিলেও জরিমানার নতুন হার ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশ্লেষকরা বলছেন, শুধু প্রণোদনা নয়, জনগণের করের টাকা খরচে সরকারের স্বচ্ছতা থাকলে মানুষ কর দিতে আগ্রহী হবে।

প্রতি বছর নির্ধারিত সময় শেষ হলেও, নানা কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দফায় দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়। গত অর্থবছরেও ব্যক্তি করদাতাদের চার দফা রিটার্ন দাখিলের মেয়াদ বাড়ানো হয়। এতে করদাতার মধ্যে এক ধরনের গাফিলতি তৈরী হয়।  

এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আগাম রিটার্ন দাখিলের প্রণোদনা চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি অর্থবছর থেকে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলে পুরো করবর্ষকে ৪ প্রান্তিকে ভাগ করেছে এনবিআর। আর করপোরেট প্রতিষ্ঠানের জন্য তিন ভাগে ভাগ করা হয়েছে।

নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড় পাবেন না। অন্যদিকে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে জরিমানা গুনতে হবে। আর এপ্রিল থেকে জুন পর্যন্ত রিটার্ন জমা দিলে তাদেরও গুনতে হবে অতিরিক্ত জরিমানা।

আয়কর বিশ্লেষক স্নেহাশীষ বড়ুয়া বলেন, ব্যাংক থেকে হোক বা যেসমস্ত জায়গায় তার সম্পত্তি আছে, নথিপত্র নিয়ে অনলাইনে রিটার্ন ফাইল করতে পারেন। দ্রুত রিটার্ন দিয়ে দিলে সাথে কিছু প্রণোদনাও পেলেন। 

অন্যদিকে, করপোরেট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের ২ মাস আগে রিটার্ন দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। কিন্তু নির্ধারিত সময়ের পর মূল্যায়ন বর্ষের মধ্যে রিটার্ন দাখিল করলে গুনতে হবে জরিমানা।

আয়কর বিশ্লেষক আশরাফ হোসেন খান বলেন, ব্যয় যদি সঠিকভাবে না হয়, তাহলে মানুষ উৎসাহীত হবে না। আমি মনে করি, সরকারি ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহি যদি নিশ্চিত করে তাহলে রাজস্ব বাড়বে। এতে মানুষের মানসিকতারও পরিবর্তন হবে। 

এদিকে, গত করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। 

 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর