সাতক্ষীরায় মেয়ে ও মাকে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

সাতক্ষীরায় এক শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে এবং বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনেরা।

সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলা গ্রামে ওই নারীর বাবা খোদাবক্সের বাড়িতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- অভিযুক্ত নারীর শিশু সন্তান আশরাফী খাতুন ও বৃদ্ধ মা হোসনেয়ারা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীদের বরাত ওসি জানান, বুধবার বিকেলে সদর উপজেলার কুশখালি গ্রামের আজহারুল ইসলাম তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী শান্তাকে নিয়ে নুনগোলা গ্রামে যান। বৃহস্পতিবার সকালে আজহারুল বাড়িতে চলে যান। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শান্তা তাঁর শিশু আশরাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। বিষয়টি দেখতে পেয়ে শান্তার মা হোসনেয়ারা খাতুন শিশুটিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন। এসময় শান্তা হাতে থাকা লাঠি দিয়ে সজোরে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলাই মারা যান হোসনেয়ারা। পরে স্থানীয়রা শান্তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং শান্তাকে থানায় আনা হয়েছে।

সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
বৈরি আবহাওয়ায় এবার বগুড়ায় আগাম শীতের সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধস নেমেছে মূলা, ফুলকপি ও ধনেপাতার মতো ফসলের ফলনে। চাষাবাদের এলাকা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমার পরেও লোকসানের মুখে চাষিরা।...
বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে...
‘চুলা জ্বলছে না, গ্যাস নেই’—অনলাইনে খুঁজলে এমন অসংখ্য নিউজের হেডলাইন মিলবে সহজেই। অথচ দেশে এলপিজি আছে যথেষ্ট, আমদানিও হয়েছে পর্যাপ্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে—গ্যাস গেল কোথায়?
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...

এলাকার খবর